Events and newsঅনুষ্ঠান ও সংবাদ
Photos and reports from our work.
আমাদের কাজের ছবি ও সংবাদ।
Grand opening at Dholaitoli Janata Bazarধলাইতলী জনতা বাজারে শুভ উদ্বোধন
The Foundation opened on Thursday afternoon, 25 December 2025, at Janata Bazar ground in Dholaitoli, Upadi South Union, Matlab South, Chandpur. The programme was presided over by Md. Mizanur Rahman, Head Teacher of Dholaitoli Janata High School. Local ward members and community leaders attended as guests, and Alamgir Hossain Mizi, Vice President of the Foundation, gave the welcome speech.
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা বাজার মাঠে সংগঠনটির শুভ উদ্বোধন হয়। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য ও সমাজের গণ্যমান্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন মিজি।
On the day, elderly and widowed people in need received allowances, and students received education materials with cash support. Winter clothing was also distributed. The Foundation said this work will continue.
এদিন সুবিধাবঞ্চিত বয়স্ক ও বিধবাদের হাতে ভাতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। শীতবস্ত্রও বিতরণ করা হয়। সংগঠনের দায়িত্বশীলরা জানান, এই কার্যক্রম আগামীতেও চলবে।
Reported by Chandpur Khobor (chandpurkhobor.com), 25 December 2025.সংবাদ সূত্র: চাঁদপুর খবর (chandpurkhobor.com), ২৫ ডিসেম্বর ২০২৫।




Activities since the openingউদ্বোধনের পর কার্যক্রম
| Dateতারিখ | Activityকার্যক্রম |
|---|---|
| 25 Dec 2025 | Opening day: winter clothing, education materials and allowancesউদ্বোধন: শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও ভাতা বিতরণ |
| Jan 2026 | Monthly grocery support for elderly people and tuition support for students beginবয়স্কদের মাসিক বাজার সহায়তা ও শিক্ষার্থীদের টিউশন সহায়তা শুরু |
| 27 Feb 2026 | Ramadan Iftar Support for about 50 householdsপ্রায় ৫০টি পরিবারকে রমজান ইফতার সহায়তা |
| 11 Apr 2026 | BDT 1,000 for the SSC-2026 batch of Dholaitoli Janata High Schoolধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচকে ১,০০০ টাকা |
| 8 Jun 2026 | BDT 500 for a patient in East Dholaitoliপূর্ব ধলাইতলীর একজন রোগীকে ৫০০ টাকা |
