Our programmesআমাদের কার্যক্রম
We run seven support schemes. Support goes to people chosen by our Beneficiary Selection Committee. Figures below come from our own records, as of October 2026.
আমরা সাতটি সহায়তা কর্মসূচি চালাই। সহায়তা পান উপকারভোগী নির্বাচন কমিটির বাছাই করা মানুষ। নিচের সংখ্যাগুলো অক্টোবর ২০২৬ পর্যন্ত আমাদের নিজস্ব নথি থেকে নেওয়া।
Running every month in 2026২০২৬ সালে প্রতি মাসে চলছে
Student Tuition Supportশিক্ষার্থী টিউশন সহায়তা
- 10 students from Class Six to Nine and a madrasa student, at 2 institutions.ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী, ২টি প্রতিষ্ঠানে।
- BDT 200 per student each month, paid by the 15th straight to the institution.প্রতি শিক্ষার্থী মাসে ২০০ টাকা, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সরাসরি প্রতিষ্ঠানে।
- BDT 14,400 paid from January to September 2026.জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট ১৪,৪০০ টাকা প্রদান।
Elderly Grocery Supportবয়স্কদের বাজার সহায়তা
- 10 elderly people receive BDT 500 each month.১০ জন বয়স্ক প্রতি মাসে ৫০০ টাকা করে পান।
- BDT 25,500 paid from January to August 2026.জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মোট ২৫,৫০০ টাকা প্রদান।
- Open to elderly men and women with no income or family support.আয় বা পারিবারিক সহায়তা নেই এমন বয়স্ক নারী ও পুরুষের জন্য।
Each person gets a personal TCF card. It must be shown to receive support and cannot be passed to anyone else. Cards for 2026 are valid until 31 December 2026.প্রত্যেকে একটি ব্যক্তিগত টিসিএফ কার্ড পান। সহায়তা পেতে কার্ড দেখাতে হয় এবং তা অন্যকে দেওয়া যায় না। ২০২৬ সালের কার্ড ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৈধ।
One-time programmes so farএ পর্যন্ত একবারের কার্যক্রম
Education Material Supportশিক্ষা সামগ্রী সহায়তা
- 25 December 2025, on the opening day.২৫ ডিসেম্বর ২০২৫, উদ্বোধনের দিনে।
- Education materials given to 8 students.৮ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান।
Winter Cloth Supportশীতবস্ত্র সহায়তা
- 25 December 2025, on the opening day.২৫ ডিসেম্বর ২০২৫, উদ্বোধনের দিনে।
- 65 items: 35 blankets, 15 ladies’ shawls and 15 gents’ shawls.মোট ৬৫টি: ৩৫টি কম্বল, ১৫টি মহিলাদের শাল ও ১৫টি পুরুষদের শাল।
Ramadan Iftar Supportরমজান ইফতার সহায়তা
- 27 February 2026.২৭ ফেব্রুয়ারি ২০২৬।
- About 50 households received iftar items worth BDT 1,300 each, and 2 households received three packets.প্রায় ৫০টি পরিবার ১,৩০০ টাকা মূল্যের ইফতার সামগ্রী পায়, ২টি পরিবার তিন প্যাকেট করে পায়।
Spot Cash Supportতাৎক্ষণিক নগদ সহায়তা
- 15 November 2025, for people who came to our office.১৫ নভেম্বর ২০২৫, আমাদের কার্যালয়ে আসা মানুষের জন্য।
- 10 people received BDT 5,600 in total.১০ জন মোট ৫,৬০০ টাকা পান।
Other Cash Supportঅন্যান্য নগদ সহায়তা
- BDT 1,000 for the SSC-2026 batch of Dholaitoli Janata High School, April 2026.ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের জন্য ১,০০০ টাকা, এপ্রিল ২০২৬।
- BDT 500 for a patient in East Dholaitoli, June 2026.পূর্ব ধলাইতলীর একজন রোগীর জন্য ৫০০ টাকা, জুন ২০২৬।
We do not publish the names, ID numbers or phone numbers of the people we support.আমরা উপকারভোগীদের নাম, পরিচয়পত্র নম্বর বা ফোন নম্বর প্রকাশ করি না।
Where we workআমরা যেখানে কাজ করি
Our register lists 71 people from four villages: Goshaipur (35), Dholaitoli (33), Korbondo (2) and Rajargaon (1).আমাদের তালিকায় চারটি গ্রামের ৭১ জন আছেন: গোসাইপুর (৩৫), ধলাইতলী (৩৩), কোরবন্দ (২) ও রাজারগাঁও (১)।
Where we are headingআমাদের লক্ষ্য
These goals are written in our constitution. We will add each one to this page when it starts.এই লক্ষ্যগুলো আমাদের গঠনতন্ত্রে লেখা আছে। কাজ শুরু হলে আমরা প্রতিটি এই পাতায় যোগ করব।
Rural healthcare for the agedবয়স্কদের গ্রামীণ স্বাস্থ্যসেবা
- Free health check-ups with local clinics or medical collegesস্থানীয় ক্লিনিক বা মেডিকেল কলেজের সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- Monthly free medicines for chronic conditionsদীর্ঘস্থায়ী রোগের জন্য মাসিক বিনামূল্যে ওষুধ
- Transport and caregiver support for critical careজরুরি চিকিৎসায় যাতায়াত ও সেবাদানকারী সহায়তা
More for studentsশিক্ষার্থীদের জন্য আরও
- Scholarships, school supplies and uniform allowancesবৃত্তি, শিক্ষা সামগ্রী ও পোশাক ভাতা
- Community mentoring and exam preparationকমিউনিটি মেন্টরিং ও পরীক্ষার প্রস্তুতি
- Digital learning tools and local centresডিজিটাল শিক্ষার সরঞ্জাম ও স্থানীয় কেন্দ্র
Community developmentসমাজ উন্নয়ন
- Awareness on hygiene, elder abuse, women’s safety and educationস্বাস্থ্যবিধি, বয়স্ক নির্যাতন, নারী নিরাপত্তা ও শিক্ষা বিষয়ে সচেতনতা
- Emergency relief, skills training, tree planting and cultural eventsজরুরি ত্রাণ, দক্ষতা প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
